1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরে অটোচালক সোহাগের বালুচাপা মরদেহ উদ্ধার - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

রায়পুরে অটোচালক সোহাগের বালুচাপা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ Time View

 

আরিফ হোসেন রুদ্র রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি সুপারি বাগানের বালুর স্তূপ থেকে অটোচালক সোহাগ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়ির পাশ্ববর্তী সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সোহাগ একই এলাকার লালগাজী মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন। তার স্ত্রী শাহিনুর বেগম আট মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী ও মা অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সোহাগ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহতের ভাই ও মা দাবি করেন, তাদের সঙ্গে কারও প্রকাশ্য বিরোধ ছিল না। তবে সোহাগ অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তারা উল্লেখ করেন। এ ঘটনার সঙ্গে সেটির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “অটোচালক সোহাগের লাশ তার বাড়ির পাশের সুপারি বাগানের বালুর স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি