1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দিনাজপুর মেডিকেলে ইতিহাস গড়লেন অধ্যক্ষ ডা.সেখ সাদেক আলী  - Stbanglatv.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

দিনাজপুর মেডিকেলে ইতিহাস গড়লেন অধ্যক্ষ ডা.সেখ সাদেক আলী 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

 

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টর’স রিসিপশন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী একটি অন্যন ইতিহাস গড়েছেন বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজের হল রুমে আয়োজিত

অনুষ্ঠানে বক্তারা বলেন আজকে দিনাজপুর মেডিকেল কলেজের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান বাংলাদেশর একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বক্তারা আরো বলেন এমন আয়োজন আমরা আগে কখনো দেখিনি,আমরা যখন পড়াশোনা শেষ করেছি তখন সার্টিফিকেট সংগ্রহ করতে অনেক পেরেশানি করতে হতো, আজ এই আয়োজনে সকল শিক্ষার্থীদের একত্রিত করে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সত্যি অসাধারণ একটি দৃষ্টান্ত।

 

অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ সেখ সাদেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ নাজমুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা.মোঃ শাহ আলম,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা.মিছবাহ উদ্দীন আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল এর পরিচালক, দিনাজপুর জেলা সিভিল সার্জন,মেডিকেল কলেজের সকল শিক্ষকবৃন্দ,

কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাস চত্বরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি