
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
পলাশবাড়ী সাদুল্লাপুরের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করবে মইনুল হাসান সাদিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারনায় গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী সভায় বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে অবহেলিত পলাশবাড়ী-সাদুল্লাপুর এলাকার মানুষের জীবন মান ও ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ কাজ করবো ইনশাল্লাহ। সেই সাথে বেকারত্ব মুক্ত করতে ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এলাকায় শিল্প কলকারখানা স্থাপন করা হবে।এতে করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।বেকার যুবকদের জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সহজ শর্তে ঋন প্রদান করে তাদের সাবলম্বী করে গড়ে তুলবো।হাসপাতাল গুলোর আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি একটি ট্রমা হাসপাতাল নির্মান করা হবে।
আজ ৫ ফেব্রুয়ারী ২০২৬ পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ সাদিক আরো বলেন, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির পাশাপাশি প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋন মওকুফ করা হবে। আধুনিক কৃষি সেবা প্রদানে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,সহ সভাপতি আজাদুল আকান্দ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যাক ভোটার উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply