
মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
০৩/০২/২৬ মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক দিনব্যাপী এ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান, উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গাজীপুর। উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার জনাব মোঃ জাহিদ হাসান।আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বীজ প্রত্যয়ন অফিসার মোঃ আব্দুল হাই, জনাব মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত উপ পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ), জনাব সঞ্জয় কুমার পাল, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর। “মাশরুম চাষ সম্প্রসারণ এর মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরন” প্রকল্পের সিনিয়র মনিটরিং ও মূল্যায়ন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান ও সিনিয়র মনিটরিং ও মূল্যায়ন অফিসার রিপন প্রসাদ সাহা।উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মৎস অফিসার জনাব নাজমুল হুদা, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সাবিহা আক্তার ও কৃষি সম্প্রসারণ অফিসার আতিক আহমেদ ফাত্তাহ এবং মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply