1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছাতক-দোয়ারায় জামাত মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর নির্বাচনী পথসভা - Stbanglatv.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ছাতক-দোয়ারায় জামাত মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর নির্বাচনী পথসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ-৫ আসনের ছাতক ও দোয়ারাবাজারে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর বাজারে আয়োজিত এ পথসভার আয়োজন করে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পান্ডারগাঁও ইউনিয়ন শাখা।

পথসভায় সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি দিলোয়ার হোসেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুল হাই বশির।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুনামগঞ্জ-৫ আসনের আব্দুস সালাম আল-মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, দোয়ারাবাজার উপজেলা সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা. হারুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম এবং দোয়ারাবাজার উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির মাস্টার কামাল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন এ কে এম মৌলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল হক, আব্দুর রহিম নোমানী, আজাদ গনি, মুজাহিদুল ইসলামসহ পান্ডারগাঁও ইউনিয়ন জামাতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোট মনোনীত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা আসন্ন নির্বাচনে জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি