
মোহাম্মদ রাসেল :(ইটনা)কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের-৪ আসন(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক মনোনীত প্রার্থী মাওঃ খায়রুল ইসলাম ঠাকুর দলীয় সিন্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার না করায়
দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করেন।
বৃহস্পতিবার (২৯জানুয়ারী) বিকেলে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয় হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, খাইরুল ইসলাম ঠাকুরের সঙ্গে কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন কিংবা সাংগঠনিক বিষয়ে কোনো ধরনের সম্পর্ক রাখার অনুমতি দেওয়া হলো না। দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামী প্রার্থী হিসাবে এডভোকেট রোকন রেজা শেখকে মনোনয়ন দেওয়া হয়।তবে জোট ও দলীয় সিন্ধান্তের বাইরে গিয়ে মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর মনোনয়ন প্রত্যাহার না করে নিবার্চনী কার্যক্রম চালিয়ো যাচ্ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply