1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে ফজলুর রহমানের নির্বাচনি জনসভায় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

অষ্টগ্রামে ফজলুর রহমানের নির্বাচনি জনসভায় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি জনসভায় চেয়ার ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ভাতশালা গ্রামে বিএনপির নির্বাচনি জনসভা চলছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জনসভায় উপস্থিত থাকতে পারেননি। সভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার অনুসারীদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০ জন আহত হন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাহবুব আলম কিসমত বলেন, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর সাদেক মিয়া ও তার সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি নিজেসহ বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া দাবি করেন, যুবদল নেতাকর্মীরাই প্রথম হামলা চালায়। এতে তার পক্ষের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি