1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার বিএনপির - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার বিএনপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

 

তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। নির্বাচনের আগে যারা এসব বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মানুষকে প্রতারণা করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা অতীত ইতিহাস ভুলে নতুন করে বিশ্বাসযোগ্যতার দাবি করছে, তাদের ভূমিকা দেশের মানুষ আগেই দেখেছে। কুফরি, মিথ্যাবাদ ও হঠকারিতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি অভিযোগ করেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছে, যা ১৯৭১ সালের স্বাধীনতার মতোই গুরুত্বপূর্ণ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করা হবে। পাশাপাশি বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের ভেতর ও বাইরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালেট নিয়ে অনিয়মের চিত্র দেশবাসী প্রত্যক্ষ করেছে।

সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে এমন একটি সরকার গঠন করা হবে, যেখানে প্রতিটি মানুষ সম্মান ও ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারবে। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক মহল তারেক রহমানসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয়ী হতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই বিএনপির লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি