
আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পরিচালিত এ অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ‘মতিউর ট্রেডার্স’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মোটরযান আইন লঙ্ঘন করে নীতিমালা না মেনে দুইটি মোটরসাইকেল চালানোর দায়ে তিনজন চালককে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম। তিনি জানান, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply