1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

 

মোঃ শহিদুল ইসলাম মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি

 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যামপুর ঘুষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ রফিকুল ইসলাম (অনুমানিক ৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মোঃ রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা তাশেম আলীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে শফিকুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি