1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আলীকদমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান।  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

আলীকদমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ ও ইটভাটা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট তিনটি ইটভাটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং প্রত্যেক ইটভাটার মালিককে পৃথকভাবে ৩ (তিন) লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৯ (নয়) লক্ষ টাকা।

এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটাগুলোতে ব্যবহৃত প্রায় ৭ হাজার ঘনফুট অবৈধ জ্বালানী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ বন আইন ও প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদনবিহীন ইটভাটা পরিচালনার ফলে বনজ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। একই সঙ্গে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে, কৃষিজমি বিনষ্ট হচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। এসব অনিয়ম ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন বাস্তবায়ন জোরদার করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আলীকদম অঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি