1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নাসিরনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা মোঃ রিফাত মিয়া (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।সে ওই গ্রামের মোঃ রফিকুল ইসলামের বড় ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৩ ঘটিকার সময় ধনকুড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রিফাত। দুর্ঘটনার সময় তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান।

 

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রিফাতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে হৃদয়বিদারক আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

এ বিষয়ে নাসিরনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি