1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Stbanglatv.com
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধার সুন্দরগঞ্জে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনার ৫১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রাম পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. খিজির উদ্দিন।

 

দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, সাংবাদিক শাহজাহান মিঞা, একেএম শামছুল হক ও জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

 

বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলা, সাহসী অবস্থান ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও পত্রিকার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি