1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আইনশৃঙ্খলা জোরদারে গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে বান্দরবানের পুলিশ সুপার। - Stbanglatv.com
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা জোরদারে গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে বান্দরবানের পুলিশ সুপার।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

 

মোহাম্মদ করিম,বান্দরবান প্রতিনিধি
১৭ জানুয়ারি শনিবার বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ির সার্বিক কার্যক্রম, দায়িত্ব পালনের অবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর আরোপ করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সর্বদা সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করেন। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নির্বাচন সংক্রান্ত আইন যথাযথভাবে মান্য করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনসাধারণকে উদ্বুদ্ধ করার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি