1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - Stbanglatv.com
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

পোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঘাটনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমনগর দোদলের মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোদাচ্ছের হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৌফিকুর রহমান চৌধুরী ও সদস্য সচিব সাদেকুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, বিএনপির সহসভাপতি শাখিল জাভেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা গোলাম রহমান, আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, যুবদল আহবায়ক ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি