1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য" - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২২০ Time View

 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবল রেফারি কিশোর কুমার গুপ্ত (৯৭)-এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি শশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে দেবালয় প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনার নেতৃত্বে পুলিশ গার্ড অব অনার প্রদান করে।

উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ক্রীড়াবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ। কিশোর কুমার গুপ্ত বার্ধক্যজনিত কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় তিনি দক্ষ ও ন্যায্য রেফারি হিসেবে হোসেনপুরের বড় ফুটবল ম্যাচে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি