1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গণভোট ২০২৬: তাড়াইলে গণমাধ্যমকর্মী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশাসনের সভা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

গণভোট ২০২৬: তাড়াইলে গণমাধ্যমকর্মী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশাসনের সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ Time View

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরিন।
সভায় গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব, ভোটগ্রহণ পদ্ধতি এবং গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউএনও তানজিলা আখতার বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হয়। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার এড়িয়ে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত বক্তারা গণভোট সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন রশিদ জুয়েলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি