1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে মোটরসাইকেল দোকানে আগুন, প্রায় ১০ লাখ টাকার মাল নষ্ট - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বান্দরবানে মোটরসাইকেল দোকানে আগুন, প্রায় ১০ লাখ টাকার মাল নষ্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৮১ Time View

 

বান্দরবান প্রতিনিধি: আকাশ

বান্দরবানের সেগুনবাগিচায় আরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেলের দোকানে হঠাৎ আগুন ধরে প্রায় ৯-১০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

আরিফুল ইসলাম জানান, “রাতে ঘুমানো অবস্থায় হঠাৎ আলো দেখে দোকানের বাইরে বের হলে দেখি পুরো দোকান আগুনে ঘিরে গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

দোকানে পাঁচটি মোটরসাইকেল এবং অন্যান্য যন্ত্রাংশ ছিল, যা সব আগুনে পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৯-১০ লাখ টাকা। তিনি বলেন, “এই অর্থ আমি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন কীভাবে তা পরিশোধ করব, জানি না। ব্যাংকগুলো যদি কিছু সহযোগিতা করে, আমি আবার ব্যবসা শুরু করতে পারব।”

স্থানীয়রা এবং সামাজিক সংগঠনগুলোকে সাহায্যের জন্য অনুরোধ করেছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি