1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে সেই সেরা শিক্ষকের বিদায় সংবর্ধনা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

গৌরীপুরে সেই সেরা শিক্ষকের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩১১ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

 

জাতীয়পর্যায়ে স্কাউট ও শিক্ষায় দু’টি স্বর্ণপদক অর্জনকারী সেই সেরা শিক্ষক সৈয়দ আনছারুজ্জামানকে রোববার (১১ জানুয়ারি/২৬) অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদায়ী শিক্ষককে ক্রেস্ট, মানপত্র ও উপঢৌকন প্রদান করেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার সাঈদা রুবাইয়াত।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন স্কাউটার রাজিব আহমেদ ও সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, প্রধান শিক্ষক গোলাম ফারুক, নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম, মঞ্জি শওকতারা। স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব, সহকারী শিক্ষক আসমা আক্তার, নিলুফার ইয়াসমিন, গোলাম কিবরিয়া খান, মোস্তাক আহম্মদ, শিউলী আক্তার। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাকির হোসেন, আজিম উদ্দিন, ফজলে এলাহী, মোশারফ হোসেন, শাহ আলম, নয়ন দাস, হারুন অর রশিদ, সজল সরকার, হাবীবুর রহমান, মহসিন মিয়া, সুজন দাস, ফারুকুল ইসলাম, মুরাদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি