1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিটামইন মেয়ের প্রেমের কারণে বাবা খুন  - Stbanglatv.com
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

মিটামইন মেয়ের প্রেমের কারণে বাবা খুন 

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ Time View

 

মোহাম্মদ রাসেল, (ইটনা), কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিটামইন উপজেলার কেওয়াজোর ইউনিয়নের তেলিখাই গ্রামে প্রেমঘটিত ঘটনায় পারিবারিক বিরোধের জেরে খোকন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া ওই গ্রামের আক্কেল আলীর ছেলে।

 

ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাসলিমা বেগম জানান, খোকনের মেয়ে চট্টগ্রামের এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিবেশী জিয়াউদ্দিন ও তার মাকে দায়ী করে খোকনের পরিবার। বিষয়টি নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয় এবং পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোকন মিয়া ধানক্ষেতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার দূরসম্পর্কের ভাতিজা জিয়াউদ্দিন ও উজ্জল মিয়া তার পথরোধ করে মারধর করে। তারা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মিটামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি