
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় তাড়াইল নিউ লাইফ হাসপাতাল এর হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে।
তাড়াইল উপজেলা PDF সভাপতি মো. মাসুম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো এরশাদ আহসান সোহেল সহকারী প্রক্টর পিজি হাসপাতাল, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনাম উদ্দিন সোহেল PDF কেন্দ্রীয় কমিটি, প্রধান আলোচক এস এম বারেক যুগ্ন সাধারণ সম্পাদক PDF, আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মনরুল আমিন সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি PDF,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া সদস্য সচিব যুবদল তাড়াইল উপজেলা শাখা, কফিল উদ্দিন মেম্বার, আসাদুজ্জামান আসাদ, কবি ও সাহিত্যক আলম মিয়া, মো. আলাউদ্দিন।
নাঈম আহমেদ ও আল আমিন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে আলোচনা করেন প্রদীপ সরকার, খুরশিদ আলম, হাকিম সুলতান আহম্মেদ, সমীয় চন্দ্র, কামরুল হাসান, সারোয়ার হোসেন, হাজী মো. মানিক মিয়া, মাওলানা মো. সাখাওয়াত হোসেন, দিলোয়ার হোসেন রুবেল, জাহাঙ্গীর আলম, মো. হাকিম জিন্নাত আলীসহ প্রমূখ।
প্রধান অতিথি ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেন পল্লী চিকিৎসকরা গ্রাম অঞ্চলে ব্যপক ভূমিকা রাখেন, তাড়াইল নিউ লাইফ হাসপাতাল পল্লী চিকিৎসকদের পাশে থাকবে সবসময়। এ সময় পল্লী চিকিৎসকদের মাঝে একটি নতুন কমিটি প্রকাশ হয়।
তাড়াইলে ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর দক্ষতা বিষয়ক আলোচনা ও নতুন কমিটি ঘোষণার পর দোয়ার মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে।
© All rights reserved © 2023
Leave a Reply