1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবিতে দোয়া অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবিতে দোয়া অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

 

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ :বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৩০নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আঃ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” তিনি উপস্থিত সবাইকে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ইউট্যাব, জিয়া পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি