1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৮ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), গণমানুষের প্রিয় নেতা, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক বাগেরহাট জেলা আমির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ও কচুয়ার গণমানুষের জননেতা জনাব শেখ মনজুরুল হক রাহাদ, যুব বিভাগের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী।

এছাড়াও উপস্থিত ছিলেন এ বি এম তৈয়াবুর রহমান, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা; শেখ আবুল আলা মাসুম, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা; অধ্যাপক মোফাজ্জল হায়দার, শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় ফকিরহাট; শেখ সুমন হোসেন, সভাপতি যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা; মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোহাম্মাদ সোলায়মান হোসাইন, সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, ফকিরহাট সদর ইউনিয়ন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত জনতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানানোর আহ্বান জানান।

সমাবেশে ফকিরহাট জামায়াতে ইসলামী যুব বিভাগের নেতৃবৃন্দসহ জামায়াতের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি