
সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে সানিয়াজান নদীতে ডুবে জয় রায় (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নবীনগর এলাকার সানিয়াজান নদীতে এ ঘটনা ঘটে। নিহত জয় রায় বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের অনিল রায়ের ছেলে। সে উপজেলার বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে খেলার সাথীদের সাথে সানিয়াজান নদীতে গোসল করতে গেলে সবার অজান্তেই পানিতে তলিয়ে যায় স্কুল ছাত্র জয় রায় । পরে তাকে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বাউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন সরকার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply