1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪০ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলার মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সভায় ৯ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব শেখ আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জনাব দেলোয়ার হোসেন। সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে অগ্রগতি, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।”

সহকারী প্রধান শিক্ষক প্রবীণ কুমার ঘোষ বলেন, “শুধু পরীক্ষার সময় নয়, সারা বছরই শিক্ষার্থীদের পড়ালেখা ও আচরণে নজর দিতে হবে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশই ভালো ফলাফলের ভিত্তি।”

সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক যুগে সাফল্য পেতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সময় ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিতে হবে।”

সভায় বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অপরিহার্য। অভিভাবকদের আহ্বান জানানো হয়, যেন তারা সন্তানদের পড়াশোনায় ঘাটতি না রাখেন এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন।

মতবিনিময় সভা শেষে সকলেই একসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি