1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

 

ফকিরহাটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: ফিরোজ সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন—

“ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ছাড়া কোনো বিকল্প নেই। প্রথমেই এডিস মশার লার্ভা ধ্বংস করতে হবে এবং জন্মের উৎস বন্ধ করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে মশার বংশবিস্তার না ঘটে।”

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

সভাপতি: উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন

সঞ্চালনা: উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান

এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সরদার আহমেদ অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: জাহিদুর রহমান, ওসি আবদুর রাজ্জাক মীর প্রমুখ। এছাড়াও সাতজনকে বিনাসুদে সাড়ে তিন লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি