1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের চিতলমারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বাগেরহাটের চিতলমারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ঝুমা গাইন (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার শিবপুর মধ্যপাড়া গ্রামে তার স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ঝুমা গাইন সিঙ্গাপুর প্রবাসী সুব্রত মন্ডলের স্ত্রী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স (বাংলা) শেষ বর্ষের ছাত্রী। তিনি টুঙ্গিপাড়া উপজেলার নবুখালী গ্রামের দিলিপ গাইনের মেয়ে। ঝুমা ও সুব্রতের প্রজ্ঞা মন্ডল (৪) নামে এক কন্যা সন্তান রয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুমা গাইন আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি