1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কতৃক ৩ ইটভাটায় উচ্ছেদ অভিযান। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কতৃক ৩ ইটভাটায় উচ্ছেদ অভিযান।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৯ Time View

 

আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি

বায়ু দূষণ রোধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে নিয়ম বহির্ভূত ভাবে পরিচালিত ৩ টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বুধবার ১৩ আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মমিন ভূইয়া। ভ্রাম্যমাণ আদালত নিকলী উপজেলার বনমালীপুর এলাকার মেসার্স সামিয়া ব্রিকস, পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার মেসার্স সোনালী ব্রিকস,মেসার্স আশরাফ ব্রিকসে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ইট ভাটার চিমনী ও কিলন ভেঙ্গে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আদালতকে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা। ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রমকে সার্বিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী ও পুলিশের চৌকস দল। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মমিন ভূঁইয়া সংবাদ মাধ্যমকে জানান বায়ু দূষণ রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি