1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমোহনে উত্তর বাজার সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

লালমোহনে উত্তর বাজার সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৩ Time View

 

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার লালমোহনে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে উত্তর বাজার সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নযাত্রার সূচনা করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও লালমোহন পৌর প্রশাসক মোঃ শাহ আজিজ।

 

স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে ইউএনও মোঃ শাহ আজিজ বলেন,

> “এ সড়ক উন্নয়নকাজ শেষ হলে উত্তর বাজার হয়ে চলাচল আরও নির্বিঘ্ন হবে। বাজারের বাণিজ্যিক কার্যক্রম ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত এখন হবে আগের চেয়ে দ্রুত ও নিরাপদ।”

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে কাদামাটিতে ভোগান্তি আর ভাঙাচোরা রাস্তায় চলাচলের কষ্ট ছিল নিত্যদিনের সঙ্গী। উন্নয়নকাজ শেষ হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে নতুন গতি আসবে বলে আশা করছেন তারা।

 

উল্লেখ্য, প্রকল্পটির মাধ্যমে সড়কটি টেকসইভাবে নির্মাণ করা হবে, যাতে দীর্ঘদিন ভোলাবাসী উন্নত সড়ক ব্যবহারের সুযোগ পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি