1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় রেলিং থেকে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ইটনায় রেলিং থেকে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ রাসেল;( ইটনা,মিটামইন, অষ্টগ্রাম)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩২ Time View

মোহাম্মদ রাসেল;( ইটনা,মিটামইন, অষ্টগ্রাম)প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের রমনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় তলায় রেলিং উঠে খেলার সময় হঠাৎ পরে গিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

 

গত রবিবার(১০ই আগষ্ট) বেলা ১১:৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর রমনাথপুর গ্রামের লিটন চন্দ্র দাসের মেয়ে দেবিকা চন্দ্র দাস (০৯)

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাখাল চন্দ্র দাস জানান, স্কুল চলাকালীন সময় ভবনের রেলিংয়ে উঠে একা খেলার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে আমি ক্লাশ থেকে বাহির হয়ে দেখি নিচ তলায় পড়ে আছে বাচ্চাটি।সাথে সাথে বুকে চাপ দিলে কান্না করে,পরে আমি তার মাকে খরব দেয় এবং স্থানীয় একজন চিকিৎসকে দেখায়। পরে তাক্তার শিশুটিকে দ্রুত কিশোরগঞ্জ নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

 

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করেন।ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাস্তায় প্রায় রাত ১১ টার দিকে মৃত্যুবরণ করেন শিশুটি।

 

ইটনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি,আমি বিষয়ট শুনেছি।আগামীকাল তদন্ত করার জন্যে পুলিশ পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি