1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সজীব গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সজীব গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০২ Time View

 

আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলার পলাতক আসামি ও ছাত্রলীগ নেতা সজীবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজার থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত সজীবুল হাসান উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং নারান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ এপ্রিল রাতে পাকুন্দিয়ার পোড়াবাড়ীয়া মেলা বাজারে সজীবের নেতৃত্বে গানের অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের সংঘর্ষে পাশ্ববর্তী কোষাকান্দা গ্রামের কলেজছাত্র শরীফ খান ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে পরদিন (২৭ এপ্রিল) সজীবসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সজীব পলাতক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভিপি শফিকের আশ্রয়ে সজীব এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। মেলা কমিটির অনুমতি ছাড়াই শিল্পপতি আব্দুল মান্নান মানিকের সহায়তায় ওই গানের আয়োজন করেন তিনি। সংঘর্ষে প্রাণহানির ঘটনায় মামলার আসামি হলেও দীর্ঘদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, “হত্যা মামলার আসামি সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি