1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লালমোহন প্রেসক্লাবের - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লালমোহন প্রেসক্লাবের

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৭ Time View

 

এম এ হাসান,লালমোহন, (ভোলা) প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় লালমোহনে সাংবাদিকদের ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন, হামলা ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লালমোহন প্রেসক্লাব ও লালমোহনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপী এ সমাবেশ হয়।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন। এসময় বক্তব্য দেন আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রাম প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদ প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজ প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।

 

বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন ও সন্ত্রাসীদের একটি সন্ত্রাস কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার সময় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

এছাড়া, তুহিনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন। তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি