1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপির মনোনয়ন চাইবেন মাহবুবুর রহমান  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বিএনপির মনোনয়ন চাইবেন মাহবুবুর রহমান 

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৭ Time View

 

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ

বিএনপির মনোনয়ন চাইবেন মাহবুবুর রহমান, সুনামগঞ্জ ১ আসনের মধ্যনগর,ধর্মপাশা,তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা ১টি আসন। বিশাল এরিয়ার হাওর জনপদের উপজেলা সদর সহ তৃণমূলের বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করতে দেখা গেছে,ঐ তরুণ নেতা মাহবুবুর রহমানকে। তাছাড়া তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কর্মী সভা করে আলোচনায় উঠেছে মানুষের মুখে মুখে।

 

তিনি বিগতদিনে শহীদ জিয়া’র আদর্শের সৈনিক এবং বিএনপির নিবেদিত কর্মী হিসেবে, সুনামগঞ্জ জেলা ছাএদলের সাবেক যুগ্ম আহ্বায়ক,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সন্মানিত সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এর দায়িত্ব পালন করেন। ডিজিটাল যুগের যুব সমাজের সৃজনশীলতার রাজনৈতির আইকন হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। তরুণদের আস্থার প্রতীক ও তারুণ্যের অহংকার, জনবান্ধব তরুণ ক্লিন ইমেজের জননেতা মাহবুবুর রহমান বিএনপির দুঃসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পরীক্ষিত সৈনিক হিসেবে রাজনৈতির মাঠে সামাজিক যোগাযোগের অপরিসীম ভূমিকা রেখেছেন।

 

তৃণমূলের নেতা কর্মী ও সমর্থক মধ্যনগর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাজিবুল হক তালুকদার বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের রাজনীতি পরবর্তী জাতীয় নির্বাচনের দিকে এক সুস্পষ্ট গন্তব্যে পৌঁছাতে সম্ভাবণাময়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় রাজনীতির স্রোতদ্বারা এখন নির্বাচনী মাঠে প্রবাহিত হচ্ছে। তাই আগামীর বিএনপির শুদ্ধতা রাজনীতির পরিচ্ছন্ন বিশুদ্ধ জননেতা তারুণ্যের অহংকার, এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান এর বিকল্প নেই। সুনামগঞ্জ ১ আসনে বিশুদ্ধ রাজনীতি চর্চার বর্তমান প্রেক্ষাপটে মাহবুবুর রহমান যোগ্য প্রার্থী হিসেবে জনমনে উঠেছে আলোচনার ঝড়।

 

এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,মাহবুবুর রহমান নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় ও গণসংযোগে নেমেছেন জোরে শোরে। তিনি সংবাদ দিগন্ত কে বলেন, নতুন বাংলাদেশের আগামীর রাষ্ট্র কাঠামো সংষ্কারে নতুন রূপে নতুন আঙ্গিকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। এবং সাধারণ জনতা বিএনপির সামিয়ানার তলে আসতে হবে। গত প্রায় ১৭ বছরে আওয়ামী লীগের রেখে যাওয়া আবর্জনা পরিস্কারে ধানের শীষের বিকল্প নেই। তাই আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এজন্য সবাই ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি