
শফিকুল আলম সজীব দুর্গাপুর নেত্রকোনা।
নেত্রকোণার দুর্গাপুরে ৫০ শয্যা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুলেন্স আছে ১টি তা আবার ড্রাইভার নেই। মাত্র ৪ জন ডাক্তার দিয়ে প্রায় ৭ লাখ মানুষের চলছে স্বাস্থ্য সেবা।কমপ্লেক্সটি পরিদর্শন করে এমনটি জানা গেছে। স্বচখে দেখা গেছে রোগীদের সিট না থাকায় ফ্লোর, বারান্দা এবং সিড়িতে তারা চাঁদর বিছিয়ে মহিলা-পুরুষ এমনটি শিশু রোগীরাও সেবা নিচ্ছে। স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোঃ রাফিউল ইসলাম তালুকদার জানান, তিনি এখানে যোগদান করার পর থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলি চিহ্নিত করে বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এখানে দৈনিক বহিঃবিভাগে রোগী সংখ্যা প্রায় ৬৫০ থেকে ৭’শ। ৫০ শয্যা হাসপাতালে দৈনিক রোগী থাকে প্রায় ১’শ এর ওপরে। কর্মরত নার্সের সংখ্যাও কম। এই উপজেলার সীমারেখার বাইরে থেকে আরও লক্ষাধীক লোক আসে এখানে সেবা নিতে। জনবলের অভাবে কমপ্লেক্য্রটির সুযোগ সুবিধা জনগণ পাচ্ছে না। ডাক্তার ও রোগীদের জন্য রয়েছে উন্নত কক্ষ, এসি করা কক্ষে জেনারেটরসহ রয়েছে ২টি অটি রুম, ডেন্টাল, জুনিয়র কনসালটেন্ট, এক্সরে, গাইনি কক্ষ, সার্জারি কক্ষ, মেডিসিন, এ্যানেসথিসিয়া কক্ষসহ উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা থাকা সত্তেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা, আমলাতান্ত্রিক জটিলতা, নব্য নিয়োগকৃত ডাক্তারদের অনুপস্থিতির কারণে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। স্থানীয় পর্যবেক্ষণ মহল জানান, এখানে সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না। অথচ এখানে চাকরি করতে এসে বিভিন্ন অজুহাতে বদলি হয়ে আবার এখানে এসেই প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন। এই উপজেলায় হতদরিদ্র, অসহায়, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। তাই রোগ নির্ণয়, যাবতীয় পরীক্ষার জন্য জেলা শহর ও বিভাগীয় শহরে যাওয়ার জন্য জনবল ও প্রচুর অর্থের প্রয়োজন। অর্থের সঙ্কুলান না হওয়ায় তারা বাধ্য হয়ে স্থানীয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে নির্ভরশীল হয়ে পড়ছেন। দুর্গাপুর উপজেলার পার্শ্ববর্তী ধোবাউড়া ও কলমাকান্দা উপজেলার আদিবাসীসহ প্রচুর লোক সেবা নিতে আসেন এখানে। যে কজন ডাক্তার আছেন তারা খুবই দক্ষ ও মেধাসম্পন্ন, কর্তব্য কাজে জানামতে কখনো অবহেলা করেন না। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
© All rights reserved © 2026
Leave a Reply