1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১৩ আগস্ট ঢাকায় শিক্ষক মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান —  লালমোহনে চলছে ব্যাপক প্রস্তুতি  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

১৩ আগস্ট ঢাকায় শিক্ষক মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান —  লালমোহনে চলছে ব্যাপক প্রস্তুতি 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭০ Time View

 

এম এ হাসান, লালমোহন (ভোলা)প্রতিনিধি:

শতভাগ উৎসব ভাতা, ৪৫% বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামি ১৩ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা’।

এই কর্মসূচিকে সফল করতে লালমোহন উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত স্কুল , কলেজ ও মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি পরিকল্পনা করেছেন এবং শিক্ষক সমাজকে ঢাকায় গিয়ে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

উপজেলার শিক্ষক নেতাদের পক্ষ থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের লালমোহন উপজেলার সমন্বয়কারী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেনষ

> “বিগত কয়েক দশক ধরে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছি। একই ধরনের কাজ করেও আমরা জাতীয়কৃত শিক্ষকদের চেয়ে বঞ্চিত। আমাদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা – সবকিছুতেই রয়েছে চরম বৈষম্য। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের স্বার্থে এবং শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এখন সময়ের দাবি।”

> “শিক্ষায় বৈষম্য দূর করতে হলে সরকারকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরাও বসে থাকবো না। ১৩ আগস্টের মহাসমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, এটি শিক্ষকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের ইতিহাসের এক মাইলফলক হবে।”

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা জানায় এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং শিক্ষক সমাজের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান।

মহাসমাবেশ সংক্রান্ত মূল তথ্য:

তারিখ: ১৩ আগস্ট, ২০২৫ ইং

স্থান: জাতীয় প্রেসক্লাব, ঢাকা

আয়োজক: জাতীয়করণ প্রত্যাশী জোট, কেন্দ্রীয় কমিটি

অংশগ্রহণকারী: স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি দলসমূহ

শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে নিজ নিজ ব্যানারে ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগ দেওয়ার জন্য, যাতে সরকার শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে বাধ্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি