1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটে তিন ভুয়া সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে চাঁদা দাবি করে  - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বাগেরহাটে তিন ভুয়া সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে চাঁদা দাবি করে 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১০২ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিস থেকে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটককৃতরা নিজেদের বিভিন্ন পত্রিকা ও অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা সিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ উল হাসান জানান, ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি