1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫৪ Time View

 

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমনা রিয়াজ। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান শহীদের স্মৃতির প্রতি।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন।

 

এছাড়াও শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট জয়পুরহাটের পাঁচুর মোড়ে জুলাই অভ্যুত্থান চলাকালে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন বিশাল। তাঁর এই আত্মত্যাগ স্মরণে শ্রদ্ধা জানানো হয় স্থানীয়ভাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি