
৫ ই জুলাই বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে বাগেরহাটে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে “তোমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক শহিদদের স্মরণে আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যের প্রাক্কালে বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: তৌহিদুল আরিফ মহোদয় সর্বপ্রথমে জুলাই বিপ্লবের শহীদদের স্যালুট জানান।
তিনি বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের অত্যাচার থেকে এই জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। যাদের জীবনের বিনিময়ে আজ আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, আমরা তাদের প্রতি চির কৃতজ্ঞ, এসময় জুলাই বিপ্লবী শহীদ ও আহতদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন,,
© All rights reserved © 2026
Leave a Reply