1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪৭ Time View

 

 

‎মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে উপজেলা বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৫ ই আগস্ট) সকাল ১২ ঘটিকায় উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদের নেতৃত্বে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

‎

‎‎এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার, সদস্য সচিব মতিয়ার রহমান, তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

‎

‎র‍্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ১৫টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎

এসময় ‎বক্তারা বলেন, ৫ ই আগস্ট স্মরণ করিয়ে দেয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস। এই দিনে দেশের জনগণ গণতন্ত্র রক্ষায় বার্তা দিয়েছিল যে, স্বৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না। বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি