1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৯ Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শেখসাদী

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রায় ৬৩ মণ (২ হাজার ৫০০ কেজি) গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (৩ আগস্ট) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)। রোববার রাতে (৪ আগস্ট) পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করেন। এ সময় দু’জনকে আটক করা হয়।

 

ওসি আরও জানান, গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতীত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করে থাকে একটি অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি