
এম এ হাসান, লালমোহন, (ভোলা) প্রতিনিধি:
চেয়ারম্যান বাজারে এক দরিদ্র পরিবারের কন্যার বিয়েতে আর্থিক সহায়তা দিয়েছে লাল সবুজ সোসাইটি।
সংগঠনের সভাপতি সৈয়দ মোসলেহ উদ্দিনের নির্দেশে সহ-সভাপতি মো. বখতিয়ার ও সদস্য মো. আক্তার কনের বাড়িতে গিয়ে সহায়তার অর্থ তুলে দেন।
সভাপতি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বিয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে অর্থের কারণে কেউ যেন পিছিয়ে না পড়ে, সেটাই আমাদের চেষ্টা।”
তিনি আরও জানান, মানবিক সহায়তার পাশাপাশি লাল সবুজ সোসাইটি ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পৃক্ত করতে নিয়মিত আয়োজন করা হয় রশি টান, মোড়গ লড়াই ও ফুটবল টুর্নামেন্ট।
সংগঠনের অন্যান্য সদস্যরাও জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply