
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
নিষেধাজ্ঞার অমান্য করে পূর্ব সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অপরাধে ১০ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের দুবলার চরের বড় ভ্যাদাখালী ও মেহেরআলী খালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলো
সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), আ. ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭), আলী হাসান (৩৬), মাসুম হাওলাদার (২০) ও জান্নাতুল আকন (১৯)। উভয়ের বাড়ি বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে জেলেদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি নৌকা, ১১ বোতল রিফকড কীটনাশক, ৬৫০টি বড়সী, বিষযুক্ত দুই কেজি চিংড়ি মাছ এবং বিপুল পরিমাণ মাছ ধরা জালসহ বিভিন্ন মালামাল জব্দ করে
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেন। পরে আটক জেলেদের রেঞ্জ অফিসে নিয়ে এলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়। মামলা কার্যক্রম সম্পন্ন করে সোমবার (৪ আগস্ট) দুপুর জেল হাজতে প্রেরণ করা হয়
© All rights reserved © 2026
Leave a Reply