
(ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) মোঃসোবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply