1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী মহল - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী মহল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৬ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের পাশে শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পাশ দিয়ে ভয়ে গেছে ঐতিহাসিক শীতলক্ষ্যা নদী, দীর্ঘদিন ধরে চলছে শীতলক্ষা নদীর জমি দখলের পাইতারা এবং বিভিন্ন দোকানপাট নির্মাণ করে জমি দখল করেছে প্রভাবশালীরা।

 

এবিষয়ে এলাকার স্থানীয় লোকজন বলেন, শীতলক্ষ্যা নদীর পাড়ের জমি দখল করে স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা, এখানে বিভিন্ন দোকানপাট নির্মাণ হচ্ছে আমরা স্থানীয়রা এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নদীর জমি দখল করে কোন ব্যক্তি বা মালিকানাধীন কোন স্থাপনা তৈরি না করতে পারে। এগুলো বন্ধ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। নদীর পাড়ে কোনো স্থাপনা দেখতে চাইনা আমরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

গোসিংগা ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, নদীর চর জবরদখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে বিষয়টি জানানোর পরপরই আমি তদন্তে যাচ্ছি। (আপনাকে জানিয়ে স্থাপনা নির্মাণ হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন) আমাকে কেউ অবহিত করেনি।এটি মিথ্যা অভিযোগ।

 

এবিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার মো. সজীব আহমেদ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি