
এম এ হাসান লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বাংলাদেশ সতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতি, লালমোহন উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুলাই) বুধবার সকাল ১০টায় লালমোহন পৌর সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, মাদ্রাসা বিষয়ক শিক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফিরোজ, ডাঃ রফিক, আঃ মতিন মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্লাহ হাওলাদার ও ফয়সাল তালুকদার।
সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ গোলাম সরোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মা: জাফর।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা কমিটির সম্পাদক মাওলানা ইউসুফ শরীফ, শিক্ষক প্রতিনিধি আঃ আজিজ মোলভী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফরউল্লাহ ও শিক্ষক নরুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তারা মাদরাসা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের অধিকার ও দাবিসমূহ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক সমাজের পক্ষে থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply