
এম এ হাসান , লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) লালমোহন উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলোচনা সভাটি সকাল ১০টায় লালমোহন পৌরসভা এলাকার মোল্লা জামে মসজিদ সংলগ্ন গোল মার্কেটস্থ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় অংশগ্রহণ করবেন লালমোহন পৌরসভা, ধলীগৌরনগর, গজাইরা, মোতাব্বির নগর, ফরাজগঞ্জ, বদরপুর, কালমা, রমাগঞ্জ, চরভুতা, লালমোহন ইউনিয়ন এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল প্রধান শিক্ষকগণ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমোহন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব জাফর ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাবুল। আরও উপস্থিত থাকবেন লালমোহন পৌর বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব সাদেক মিয়া জান্টু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম বাবুল পাটোয়ারী।
আলোচনা সভাটি আয়োজন করেছেন লালমোহন উপজেলা মাদ্রাসা বিষয়ক শিক্ষা কমিটির সভাপতি জনাব এডভোকেট আমিনুল ইসলাম (ফিরোজ)। তিনি সকল প্রধান শিক্ষকগণকে যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল ও অর্থবহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
© All rights reserved © 2026
Leave a Reply