1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমোহনে ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনে অভিযান, জরিমানা ১ লক্ষ ৭০ হাজার টাকা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

লালমোহনে ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনে অভিযান, জরিমানা ১ লক্ষ ৭০ হাজার টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪২ Time View

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহন উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৮ জুলাই) দুপুরে লালমোহন পৌরসভায় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের দায়ে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয় এবং তিনটি পৃথক মামলায় ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে অংশ নেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহ আজিজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি