
জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ ডাকাতির প্রস্ততিকালে শামসুল আলম (৫০) নামে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ১নম্বর ওয়ার্ডের প্রয়াত আমজেদ চৌকিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২৯ জুলাই (মঙ্গলবার) ভোররাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক আকনের বাড়ির সামনে কাঁচা রাস্তা উপর থেকে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় শামসুল আলমকে একটি প্লাস্টিকের ব্যাগসহ গ্রেপ্তার করা হয়েছে । এসময় ডাকাত চক্রের অন্য ৭/৮ জন সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃত শামসুল আলমের ব্যাগ তল্লাশি করে একটি স্ক্র ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা জব্দ করা হয়েছে ।
গ্রেপ্তার শামসুল আলমকে জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ ।
এব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, এসআই মোজাম্মেল বাদী হয়ে ২ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন । তিনি আরো জানান, গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে পটুয়াখালী জেলার মহিপুর থানায় ২টি, কলাপাড়ায় ২টি এবং বরগুনা জেলার তালতলী থানায় ৫টি মামলা রয়েছে। সে এজাহারভুক্ত ও পলাতক আসামি।
© All rights reserved © 2026
Leave a Reply