1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ-ঢাকাগামী এগারসিন্দুর গোধূলীও প্রভাতী ২ ট্রেনে এসি বগি সংযোজন চেয়ে নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালকের চিঠি - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

কিশোরগঞ্জ-ঢাকাগামী এগারসিন্দুর গোধূলীও প্রভাতী ২ ট্রেনে এসি বগি সংযোজন চেয়ে নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালকের চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৭ Time View

 

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ- টু- ঢাকাগামী এগারসিন্ধুর প্রভাতি ও গোধূলি ট্রেনের প্রথম শ্রেণির যাত্রীদের ভোগান্তি লাঘবে ট্রেন দুটির প্রত্যেকটিতে ২টি করে এসি বগির সংযোজন চেয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককের বরাবর চিঠি দিয়েছেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ হেলিশ রঞ্জন সরকার ।

জানা যায়
এ-সংক্রান্ত একটি চিঠি গত সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় এসটি বাংলা টিভির স্টাফ রিপোর্টারের কাছে সরবরাহ করেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন। চিঠিতে সোমবারের (২৮ জুলাই) পরিচালকের সই আছে।

পরিচালক তার চিঠিতে উল্লেখ করেছেন, “হাওর-বাওর বেষ্টিত ১৩টি উপজেলা নিয়ে কিশোরগঞ্জ জেলা। এই জেলায় বীর ঈশা খাঁর দুর্গ, মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ী, ঐতিহাসিক পাগলা মসজিদ, বাংলাদেশের সর্ব বৃহৎ শোলাকিয়ার ঈদগাহ ময়দান, ও ১৩ ও উপজেলার চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে।

 

এ জেলায় আরো অনেক নান্দনিক ও দর্শনীয় স্থান থাকায় প্রচুর ভ্রমণ পিপাসু এবং বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে অনেক কর্মকর্তা-কর্মচারীরা ট্রেনে ভ্রমণ করেন। প্রথম শ্রেণির যাত্রীরা ভোগান্তির শিকার হন। প্রথম শ্রেণির যাত্রীদের হয়রানি লাঘবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকে বিনয়ের সাথে সুপারিশ করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক।

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ হেলিশ রঞ্জন সরকার এসটি বাংলা টিভিকে বলেন, “কিশোরগঞ্জ- টু- ঢাকাগামী এগারসিন্ধুর প্রভাতি ও গোধূলি ট্রেন দুটির একটিতেও এসি বগি নেই। বিভিন্ন সময় ঢাকা থেকে অনেক সময় চিকিৎসক আসেন। আমি নিজেও ট্রেনে ভ্রমণ করি। ট্রেন যাত্রা তখন খুবই কষ্টসাধ্য হয়। এতে যাত্রীদের বিশেষ করে প্রথম শ্রেণির যাত্রীদের সমস্যায় পড়তে হয়। এরই পরিপ্রেক্ষিতে রেলের ডিজি বরাবর চিঠি দিয়েছি। আশা করছি বিষয়টি উনারা গুরুত্ব সহকারে দেখবেন।”
কিশোরগঞ্জ টু ঢাকাগামী ট্রেন এগারসিন্ধুর গোধূলি ও প্রভাতী এই ট্রেন দুটিতে দুইটি করে এস সি বগি সংযোগ বাস্তবায়ন হলে৷ প্রথম শ্রেণীর পর্যটক এবং চিকিৎসকদের সীমাহীন দুর্ভোগ নিরসনের পাশাপাশি চিকিৎসার মান আরো উন্নতি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি