1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক  সহকারী পরিচালক নিয়োগ পেলেন ড. সগিরুল ইসলাম  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

পবিপ্রবিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক  সহকারী পরিচালক নিয়োগ পেলেন ড. সগিরুল ইসলাম 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৮ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিশ্রুতিশীল কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার এ দায়িত্ব পালন করবেন এবং তিনি পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়।

 

এই দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ড. সগিরুল ইসলাম একজন মানবিক, মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষক। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের নৈতিক উৎকর্ষ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যক্রমে তিনি নতুন গতি ও আন্তরিকতা আনবেন।”

উল্লেখ্য, ড. সগিরুল ইসলাম একজন অগ্রসরচিন্তক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত শিক্ষাবিদ। তরুণদের জীবনগঠনে দিকনির্দেশনা দেওয়া, নেতৃত্ব বিকাশ, মানসিক উৎকর্ষ এবং ক্যারিয়ার প্ল্যানিংয়ের মতো বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনোজগতে আস্থা, অনুপ্রেরণা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি